Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ে চোখ রুটের

সদ্যসমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে একেবারেই সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল থ্রি-লায়ন্স ব্রিগেডকে।

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ে চোখ রুটের
  • ৩০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: সদ্যসমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে একেবারেই সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল থ্রি-লায়ন্স ব্রিগেডকে। তারই মধ্যে উজ্জ্বল ছিল জো রুটের ব্যাট। একটি সেঞ্চুরি সহ তিন ম্যাচে তাঁর সংগ্রহ ২২৫ রান। প্রতিযোগিতার চতুর্থ সর্বাধিক রানের মালিক তিনি। রুটের নজর এখন ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে। তাঁর বিশ্বাস, চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা ভুলে রোহিত শর্মাদের বিরুদ্ধে ছন্দে ফিরবে ইংল্যান্ড। সিরিজ জিতে অ্যাসেজের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই লক্ষ্য রুটের। 

Advertisement

২০ জুন হেডিংলে টেস্ট দিয়ে ডব্লুটিসি’র নতুন চক্রে অভিযান শুরু করবে ভারত ও ইংল্যান্ড। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন রুট। গত বছর অ্যালিস্টার কুককে টপকে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছেন তিনি। শনিবার এক অনুষ্ঠানে রুট বলেন, ‘ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজটা রোমাঞ্চকর হবে। এই মুহূর্তে রোহিতরা বিশ্বের অন্যতম শক্তিশালী টেস্ট দল। তাদের বিরুদ্ধে সেরাটা দিতে না পারলে মুশকিল আছে। আর তা মাথায় রেখেই মাঠে নামবে দল।’
২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন রুট। এর মধ্যে ৬৪ ম্যাচে ২৭টি জয়ের রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর জস বাটলার নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। এমন পরিস্থিতিতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ফের রুটকে দায়িত্ব দিতে চেয়েছিল। কিন্তু তারকা ব্যাটসম্যান সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। সেই প্রসঙ্গে রুটের মন্তব্য, ‘ইংল্যান্ড দলের অধিনায়কত্ব সত্যিই গর্বের বিষয়। তবে আমি নেতা হিসেবে আমার সময় কাটিয়ে এসেছি। এবার নতুন কারও পালা।’ সামান্য থেমে তাঁর সংযোজন, ‘দলকে সাফল্যের পথে ফেরানোর এটাই সেরা সময়। কারণ দু’টি বড় দলের বিরুদ্ধে পরপর টেস্ট সিরিজ খেলব আমরা। আর তার জন্য আমি মাঠে নামতে উদগ্রীব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ