Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন রডরিগো

বিশ্বকাপের আগে বড়সড় ধাক্কা খেল ব্রাজিল। হাঁটুর চোটে ২০২৬ কাপযুদ্ধ থেকে ছিটকে গেলেন রডরিগো। মঙ্গলবার লা লিগায় রিয়াল মাদ্রিদ বনাম গেতাফে ম্যাচে চোট পান এই তরুণ উইঙ্গার।

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন রডরিগো
  • ৫ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

রিও ডি জেনেইরো: বিশ্বকাপের আগে বড়সড় ধাক্কা খেল ব্রাজিল। হাঁটুর চোটে ২০২৬ কাপযুদ্ধ থেকে ছিটকে গেলেন রডরিগো। মঙ্গলবার লা লিগায় রিয়াল মাদ্রিদ বনাম গেতাফে ম্যাচে চোট পান এই তরুণ উইঙ্গার। চোখের জলেই মাঠ ছাড়েন তিনি। এরপর মেডিকেল পরীক্ষায় দেখা গিয়েছে, এসিএলে চোট পেয়েছেন রডরিগো। অস্ত্রোপচার করাতে হতে পারে। ফলে অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে। ফলে বিশ্বকাপে তাঁর খেলার কোনও সম্ভবনা নেই। তরুণ এই ফুটবলারকে ‘ছোটভাই’ বলে আবেগঘন বার্তা পাঠিয়েছেন নেইমার।

Advertisement

এদিকে, আল নাসের শিবিরে বড় ধাক্কা। হ্যামস্ট্রিংয়ের চোটে চার সপ্তাহ মাঠের বাইরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আপাতত আল নাসেরেই রিহ্যাব করছেন পর্তুগিজ মহাতারকা। উল্লেখ্য, গত শনিবার আল ফায়হার বিরুদ্ধে চোট পেয়েছিলেন সিআরসেভেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, চোট গুরুতর নয়। দুই সপ্তাহ বিশ্রামের পর রিহ্যাব করতে পারবেন রোনাল্ডো।

সম্পর্কিত সংবাদ