Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রিহ্যাব শুরু রবসনের

আইএসএলে প্রথম ৪টি ম্যাচ জিতে লিগ তালিকার শীর্ষে মোহন বাগান। আগামী ১৪ মার্চ লোবেরা ব্রিগেডের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি।

রিহ্যাব শুরু রবসনের
  • ৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলে প্রথম ৪টি ম্যাচ জিতে লিগ তালিকার শীর্ষে মোহন বাগান। আগামী ১৪ মার্চ লোবেরা ব্রিগেডের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। অ্যাওয়ে ম্যাচে রবসনকে পেতে মরিয়া সবুজ-মেরুন থিঙ্কট্যাঙ্ক। মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ব্রাজিলিয়ান উইং হাফ। রবিবার রিহ্যাব শুরু করলেন তিনি। ফিট হতে কতদিন সময় লাগবে? টিম ম্যানেজমেন্টের ধারণা, আগামী ৫-৭ দিনই যথেষ্ট। এদিকে, রবিবার আই লিগে দুরন্ত জয় তুলে নিল ডায়মন্ডহারবার এফসি। কল্যাণীতে ডেম্পোকে ২-১ গোলে হারায় কিবু ভিকুনার দল।

Advertisement
সম্পর্কিত সংবাদ