সেঞ্চুরিয়ন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে পাকিস্তানকে দুই ম্যাচের সিরিজে হারাতে পারলে তাদের অবস্থান যেমন মজবুত হবে, তেমনই ফাইনালে খেলার সুযোগও বাড়বে। সেই লক্ষ্যেই প্রথম টেস্টে ঝাঁপিয়েছে প্রোটিয়া বাহিনী। পেসারদের দাপটে পাকিস্তান প্রথম ইনিংসে মাত্র ২১১ রানেই গুটিয়ে গিয়েছে। ব্যর্থ বাবর আজম (৪)। রিজওয়ানের সংগ্রহ ২৭। কামরান গুলাম সর্বাধিক ৫৪ রান করেছেন। দক্ষিণ আফ্রিকার তারকা পেসার রাবাডা কোনও উইকেট পাননি। তবে সেই অভাব ঢেকে দিয়েছেন নবাগতরা। অভিষেক ম্যাচে চার উইকেট নেন করবিন বশ। ৫ উইকেট ঝুলিতে পুরেছেন ডেন পিটারসন।
Advertisement
জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ৮২। ক্রিজে আছেন আইডেন মার্করাম (৪৭) ও তেম্বা বাভুমা (৪)।



