Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রিজওয়ানুর মামলা: প্রিয়াঙ্কা টোডির জ্যোতিষীর সাক্ষ্যগ্রহণ

রিজওয়ানুর রহমানের অস্বাভাবিক মৃত্যু মামলায় বৃহস্পতিবার নগর দায়রা আদালতের বিচারভবনে সাক্ষ্য দিলেন এক জ্যেতিষী।

রিজওয়ানুর মামলা: প্রিয়াঙ্কা টোডির জ্যোতিষীর সাক্ষ্যগ্রহণ
  • ১১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রিজওয়ানুর রহমানের অস্বাভাবিক মৃত্যু মামলায় বৃহস্পতিবার নগর দায়রা আদালতের বিচারভবনে সাক্ষ্য দিলেন এক জ্যেতিষী। আদালত সূত্রের খবর, জ্যেতিষী তাঁর সাক্ষ্যে জানিয়েছেন, প্রিয়াঙ্কা টোডি ছাড়াও টোডি পরিবারের আরও কয়েকজনের হাত দেখে তিনি মতামত দেন। সিবিআইয়ের ওই সাক্ষীর সাক্ষ্যপর্ব শেষ হয় এদিনই। যদিও তাঁকে এদিন অধিকাংশ অভিযুক্তের আইনজীবী মামলার বিষয়ে জেরা করেননি। 

Advertisement

এক অভিযুক্তের কৌঁসুলি অমিত ভট্টাচার্য বলেন, আইনি প্রশ্ন থাকলেই সাক্ষীকে সেইমতো জেরা করা যায়। কিন্তু তা না-থাকায় তাঁকে জেরা করিনি। আদালত সূত্রের খবর, এই মামলায় ওই জ্যোতিষী ছিলেন এদিন ৫১তম সাক্ষী। পরবর্তী শুনানি ৭, ৮ ও ১৩ মে। এই মামলায় উল্লেখযোগ্য সাক্ষী ছিলেন রিজওয়ানুরের মা ও দাদা, প্রিয়াঙ্কা টোডি, রেলের গার্ড, চালক প্রমুখ।  ২০০৭ সালের ২১ সেপ্টেম্বর পাতিপুকুর স্টেশনের ধারে রিজওয়ানুরের দেহ পাওয়া যায়। মৃতের পরিবার খুনের অভিযোগ আনে। পরে হাইকোর্টের নির্দেশে শুরু হয় সিবিআই তদন্ত। 

Advertisement
সম্পর্কিত সংবাদ