Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

রিঙ্কু সিংয়ের বাবা প্রয়াত

বিশ্বকাপের মধ্যেই পিতৃহারা হলেন রিঙ্কু সিং। শুক্রবার ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তাঁর বাবা খানচন্দ্র সিং। লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে গ্রেটার নয়ডার একটি হাসপাতালে ভরতি ছিলেন তিনি।

রিঙ্কু সিংয়ের বাবা প্রয়াত
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বিশ্বকাপের মধ্যেই পিতৃহারা হলেন রিঙ্কু সিং। শুক্রবার ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তাঁর বাবা খানচন্দ্র সিং। লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে গ্রেটার নয়ডার একটি হাসপাতালে ভরতি ছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না। মাত্র ৫৪ বছর বয়সে পাড়ি দিলেন না ফেরার দেশে। তাঁর শারীরিক অবস্থার অবনতির কথা শুনে বুধবার ভারতীয় শিবির থেকে হাসপাতালে ছুটে গিয়েছিলেন রিঙ্কু। তবে দলের স্বার্থে বৃহস্পতিবারই ফিরে আসেন তিনি। জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম একাদশে না থাকলেও ফিল্ডিং করতে নামেন। তবে বাবার মৃত্যুতে বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে তাঁকে পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কঠিন সময়ে রিঙ্কু ও তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিরাট কোহলি, যুবরাজ সিং, হরভজন সিং। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও শোকবার্তা পাঠানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ