Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

কী কারণে অ্যালার্জি, জানতে গবেষণার উদ্যোগ মেডিক্যালে

অ্যালার্জির ৫৩ ধরনের উৎস এবং কোন ধরনের অ্যালার্জির প্রকাশ কেমন, তা খুঁজে বের করতে গবেষণা শুরু করছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল।

কী কারণে অ্যালার্জি, জানতে গবেষণার উদ্যোগ মেডিক্যালে
  • ২৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অ্যালার্জির ৫৩ ধরনের উৎস এবং কোন ধরনের অ্যালার্জির প্রকাশ কেমন, তা খুঁজে বের করতে গবেষণা শুরু করছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল। মে মাস থেকে শুরু হবে এই গবেষণা। এতে অংশ নিচ্ছে ইএনটি, শিশু, চেস্ট ও কমিউনিটি মেডিসিন বিভাগ। মুখ্য গবেষক এবং ইএনটি’র সহযোগী অধ্যাপক ডাঃ দীপ্তাংশু মুখোপাধ্যায় বলেন, ৮০ জনকে নিয়ে এই গবেষণা চলবে। সাফল্য মিললে জনসাধারণের জন্য‌ চালু করা হবে এই পরীক্ষা। বর্তমানে স্কিন প্রিক অ্যালার্জি টেস্ট এবং র‌্যাস টেস্ট— দু’টিই বাজারে খুব জনপ্রিয়। সমীক্ষায় অংশগ্রহণকারীরা তা পাবেন বিনামূ঩ল্যে। বাজারে খরচ যথাক্রমে আড়াই হাজার এবং সাড়ে আট হাজার টাকা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ