Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

অপরিবর্তিত রেপো রেট, সতর্কভাবে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত আরবিআইয়ের

অপরিবর্তিত রইল রেপো রেট। এই নিয়ে টানা দ্বিতীয়বার। আজ, বুধবার রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া জানায়, রেপো রেট ৫.২৫ শতাংশেই রইল।

অপরিবর্তিত রেপো রেট, সতর্কভাবে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত আরবিআইয়ের
  • ৮ এপ্রিল, ২০২৬ ১৬:০৪
Prefer us on Google

মুম্বই, ৮ এপ্রিল: অপরিবর্তিত রইল রেপো রেট। এই নিয়ে টানা দ্বিতীয়বার। আজ, বুধবার রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া জানায়, রেপো রেট ৫.২৫ শতাংশেই রইল। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে রেপো রেট ০.২৫ শতাংশ কমিয়েছিল আরবিআই। যেহেতু রেপো রেটের উপর ব্যাংকগুলির আমানত ও ঋণের উপর সুদের হার নির্ভর করে, তাই ধরে নেওয়া যায় কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তে সাধারণ মানুষের উপর সুদের ওঠানামার প্রভাব পড়বে না। এদিন বৈঠকের পর গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্ববাজারে অস্থির পরিস্থিতি রয়েছে। ফলে সুদের হার পরিবর্তনের বদলে পরিস্থিতি পর্যবেক্ষণ করা বেশি যুক্তিযুক্ত। অর্থনীতিতে চাপ সৃষ্টি হয়েছে। বর্তমানে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকলেও ঝুঁকি বেড়েছে। এই পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বদলে সতর্কভাবে অগ্রসর হওয়াই উচিত। 

Advertisement

অর্থনৈতিক বিশেষজ্ঞদের মনে, যদি জ্বালানির দাম বাড়ে তাহলে সরবরাহ ব্যবস্থায় সমস্যা দেখা দিতে পারে। বাড়তে পারে উৎপাদন খরচও। বাড়বে আমদানি খরচও। এর প্রভাব কৃষি এবং শিল্প উভয়েই পড়তে পারে। ফলে অনিশ্চিত এই পরিস্থিতিতে আরবিআই একটি ভারসাম্যমূলক সতর্ক পদ্ধতি নিয়েছে বলেই মনে করা হচ্ছে। আর্থিক বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির মধ্যে সমন্বয়ের চেষ্টা করা হচ্ছে। এদিন রেপো রেটের পাশাপাশি গভর্নর জানিয়েছেন, স্পেশাল ডেভেলপমেন্ট ফান্ড বা এসডিএফ রেট ৫ শতাংশ এবং মার্জিনাল স্টান্ডিং ফেসিলিটি বা এমএসএফ রেট ৫.৫ শতাংশ থাকবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ