Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিয়োগ দুর্নীতি: ৬১০ কোটি টাকার সম্পত্তি ‘অ্যাটাচ’ করল ইডি

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান প্রসন্ন রায়ের ৫৬.৫০ কোটি টাকার সম্পত্তি ‘অ্যাটাচ’ করল ইডি। তার মধ্যে রয়েছে জমি, বাংলো এবং ভিলা।

নিয়োগ দুর্নীতি: ৬১০ কোটি টাকার সম্পত্তি ‘অ্যাটাচ’ করল ইডি
  • ২৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান প্রসন্ন রায়ের ৫৬.৫০ কোটি টাকার সম্পত্তি ‘অ্যাটাচ’ করল ইডি। তার মধ্যে রয়েছে জমি, বাংলো এবং ভিলা। প্রাথমিক, নবম থেকে একাদশ-দ্বাদশ ও গ্রুপ-সি গ্রুপ-ডি মিলিয়ে ইডি এখনও পর্যন্ত ৬০৯.৯ কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করেছে। এগুলি নিলামের প্রক্রিয়া শুরু হবে শীঘ্রই। এই সমস্ত সম্পত্তি নিয়োগ দুর্নীতির অর্থে করা হয়েছিল বলে প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। তার ভিত্তিতেই এগুলির অ্যাটাচমেন্ট।

Advertisement

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ পায় ইডি। নামে-বেনামে এই সম্পত্তি কেনা হয়েছিল বলে অভিযোগ। বিভিন্ন কোম্পানি খুলে জমি, ভিলা, বাংলো প্রভৃতি কেনার টাকা মেটানো হয়েছিল বলে খবর। এই টাকা কোথা থেকে এল, তা নিয়ে কোনও গ্রহণযোগ্য ব্যাখ্যা অভিযুক্তদের কাছ থেকে মেলেনি। দেখা যায়, কোম্পানিগুলি খোলা হয়েছে ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে। তদন্তে প্রকাশ, শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে অভিযুক্তরা কোটি কোটি টাকা তুলেছে। বিভিন্ন মিডলম্যান ছিল। দুর্নীতির টাকায় সম্পত্তিগুলি কেনা হয়। এরপরই সম্পত্তি অ্যাটচমেন্টের কাজ শুরু হয়। তার মধ্যে প্রসন্ন রায়ের সম্পত্তি রয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, নবম থেকে দ্বাদশ নিয়োগ মামলায় ২৩৮.৭২ কোটি , প্রাথমিকে ১৫১ কোটি, গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলায় ১৬৩.৬৬ কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে। সব মিলিয়ে এর পরিমাণ ৬০৯ কোটি টাকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ