Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

রেকর্ড পতন টাকার দরে, ধস বাজারেও

দু’দিনের দৌড়ে ইতি। শুক্রবার ফের বড়ো ধস বাজারে। সেনসেক্স ও নিফটি, দুই সূচকেই ২ শতাংশের বেশি পতন হয়েছে। ধাক্কার নেপথ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা ও বিশ্বজুড়ে শেয়ার বিক্রির প্রবণতা।

রেকর্ড পতন টাকার দরে, ধস বাজারেও
  • ২৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: দু’দিনের দৌড়ে ইতি। শুক্রবার ফের বড়ো ধস বাজারে। সেনসেক্স ও নিফটি, দুই সূচকেই ২ শতাংশের বেশি পতন হয়েছে। ধাক্কার নেপথ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা ও বিশ্বজুড়ে শেয়ার বিক্রির প্রবণতা। অশোধিত তেলের দাম ১০০ ডলারের উপরেই থেকে যাওয়া, টাকার দরে রেকর্ড পতন ও বাজার থেকে বিদেশি বিনিয়োগের টানা বেরিয়ে যাওয়া পরিস্থিতি আরও জটিল করেছে। শেয়ার বাজারে ধসের পাশাপাশি শুক্রবার ফের পতনের মুখে টাকার দর। মুদ্রাবাজার বন্ধের আগেই এদিন পতনের নতুন রেকর্ড তৈরি হয়। ৮৯ পয়সা পড়ে ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার দাম কমে হয় ৯৪.৮৫ টাকা।এদিন বিএসটি সেনসেক্সে পতন হয়েছে ১ হাজার ৬ ৯০ পয়েন্ট বা ২.২৫ শতাংশ। দিনের শেষে এই সূচক কমে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৫৮৩.২২ পয়েন্ট। সবচেয়ে বেশি নিম্নমুখী হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার (৪.৫৫ শতাংশ)। সেনসেক্সের মতোই এদিন বড়ো ধাক্কা খেয়েছে এনএসই নিফটিও। ৪৮৬.৮৫ পয়েন্ট (২.০৯) পয়েন্ট নিম্নমুখী হয়ে দিনের শেষে এই সূচক দাঁড়িয়েছে ২২ হাজার ৮১৯.৬০ পয়েন্টে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ