Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বড় কাছারি মন্দির সংলগ্ন পুড়ে যাওয়া ৭০ দোকানের পুনর্নির্মাণ, কাল অভিষেকের হাত দিয়ে প্রাপকদের হস্তান্তর

পুনর্নির্মাণ করা হল দক্ষিণ ২৪ পরগনার বাখরাহাট বড় কাছারি মন্দির সংলগ্ন এলাকা। পুড়ে যাওয়া ৭০টি দোকান নতুনভাবে তৈরি করা হয়েছে।

বড় কাছারি মন্দির সংলগ্ন পুড়ে যাওয়া ৭০ দোকানের পুনর্নির্মাণ, কাল অভিষেকের হাত দিয়ে প্রাপকদের হস্তান্তর
  • ১৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুনর্নির্মাণ করা হল দক্ষিণ ২৪ পরগনার বাখরাহাট বড় কাছারি মন্দির সংলগ্ন এলাকা। পুড়ে যাওয়া ৭০টি দোকান নতুনভাবে তৈরি করা হয়েছে। সাজানো হয়েছে মন্দির সংলগ্ন এলাকা। কাল, রবিবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন এবং প্রাপকদের নতুন দোকান হস্তান্তর করবেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২৪ সালের ১৮ এপ্রিল ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে বাখরাহাট বড় কাছারি মন্দির সংলগ্ন এলাকায়। তাতে মন্দিরের আশপাশে থাকা ৭০টি দোকান ভষ্মীভূত হয়ে যায়। মূলত পুজোর সামগ্রী ও অন্যান্য পণ্যের দোকান ছিল সেখানে। প্রাথনিক তদন্তে জানা যায়, শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মন্দির সংলগ্ন ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়। দোকানদাররা বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হন। ওই অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দমকল ও পুলিশ প্রশাসনের যুদ্ধাকালীন তৎপরতায় আগুন নেভে। তবে দোকানদারদের যে বিপুল ক্ষতি হয়েছে, সেই খবর পৌঁছয় সাংসদের কাছে। তখনই তিনি আশ্বাস দেন, প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। প্রথমে দোকানদারদের বিকল্প ব্যবস্থা করা হয়। যেহেতু ওই জায়গাটি জেলা পরিষদের হাতে রয়েছে, ফলে জেলা পরিষদের কর্তাদের সঙ্গে কথা বলে দোকান পুনর্নির্মাণের ব্যাপারে পদক্ষেপ করেন সাংসদ। জানা গিয়েছে, পুড়ে যাওয়া দোকানগুলিকে নতুনভাবে তৈরি করার পাশাপাশি এর ফলে বড় কাছারি মন্দির সংলগ্ন এলাকাটির আমূল পরিবর্তন হয়েছে। সৌন্দর্যায়নও হয়েছে। একইসঙ্গে পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ