Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রাজধানীতেই ক্যাপিটালসদের হারাল আরসিবি, জয়ী ৯ উইকেটে

দিল্লিকে ৯ উইকেটে হারাল বেঙ্গালুরু। আজ, সোমবার আইপিএলের ৩৯ তম ম্যাচে মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার।

রাজধানীতেই ক্যাপিটালসদের হারাল আরসিবি, জয়ী ৯ উইকেটে
  • ২৮ এপ্রিল, ২০২৬ ০৮:০৪
Prefer us on Google

নয়াদিল্লি, ২৭ এপ্রিল: দিল্লিকে ৯ উইকেটে হারাল বেঙ্গালুরু। আজ, সোমবার আইপিএলের ৩৯ তম ম্যাচে মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার। ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে দিল্লির টিম। প্রথম ওভারেই ০ রানে আউট হন ওপেনার সাহিল। পরের ওভারেই কিপার কে এল রাহুল ১ রানে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর নীতীশ রানা ১, সমীর রিজভি ০, স্টাবস ৫ এবং অধিনায়ক অক্ষর প্যাটেল ০ রানে আউট হন। ৩.৫ ওভারে মাত্র ৮ রানে ৬ উইকেট হারায় দিল্লি। শেষে দলকে অক্সিজেন যোগানোর চেষ্টা করেন ডেভিড মিলার (১৯) এবং অভিষেক পোরেল (৩০)। কিন্তু তাতেও খুব লাভ হয়নি। উইকেট পড়া অব্যাহতই থাকে। শেষে জেমিসন ১২ এবং কুলদীপ ৩ রানে আউট হন। ১৬.৩ ওভারে মাত্র ৭৫ রানে অলআউট হয়ে যায় ক্যাপিটালস। আরসিবির হয়ে ৪টি উইকেট নেন হ্যাজেলউড, ৩টি নেন ভুবনেশ্বর কুমার। ১টি করে উইকেট পান রশিখ, সুয়েশ এবং ক্রণাল।

Advertisement

জবাবে ব্যাট করতে নামে বেঙ্গালুরু। ২.৫ ওভারের মাথায় ২০ রানে আউট হন ওপেনার জ্যাকব বেথেল। এরপর আর উইকেট খোয়াতে হয়নি টিম বেঙ্গালুরুকে। বিরাট কোহলি (২৩) এবং দেবদূত পাদিক্কা (৩৪) রানে অপরাজিত থাকেন। মাত্র ৬.৩ ওভারেই ৭৭ রান তোলে আরসিবি। জয়ী হয় ৯ উইকেটে। দিল্লির হয়ে ১টি উইকেট নেন জেমিসন। 

সম্পর্কিত সংবাদ