Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

সুপ্রিম কোর্টে স্বস্তি রণবীরের, ফেরত পাবেন পাসপোর্ট

ফের সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। সোমবার শীর্ষ আদালত তাঁর পাসপোর্ট ফিরিয়ে দিতে বলেছে।  কাজের কথা জানিয়ে পাসপোর্ট ফেরত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ইউটিউবার।

সুপ্রিম কোর্টে স্বস্তি রণবীরের, ফেরত পাবেন পাসপোর্ট
  • ২৯ এপ্রিল, ২০২৫ ১৯:০৪
Prefer us on Google

নয়াদিল্লি: ফের সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। সোমবার শীর্ষ আদালত তাঁর পাসপোর্ট ফিরিয়ে দিতে বলেছে।  কাজের কথা জানিয়ে পাসপোর্ট ফেরত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ইউটিউবার। সোমবার বিচারপতি সূর্য কান্ত ও এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চের পর্যবেক্ষণ, রণবীরের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, তার তদন্ত শেষ হয়েছে। অসম ও মহারাষ্ট্র সরকার এই বিষয়ে জানিয়েছে। এবার রণবীর মহারাষ্ট্র সাইবার পুলিসের কাছে পাসপোর্ট ফেরত চেয়ে আবেদন করতে পারবেন। কমেডিয়ান সময় রায়নার অনুষ্ঠানে অশ্লীল মন্তব্য করার অভিযোগ উঠেছিল রণবীরের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছিল। সেগুলি একত্রিত করে শুনানির আবেদনও জানান রণবীরের আইনজীবী। সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানিতে বিষয়টি বিবেচনার কথা জানিয়েছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ