Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রামনবমীর প্রস্তুতি বৈঠক নবান্নে

রামনবমীর প্রস্তুতি নিয়ে বুধবার নবান্নে বিশেষ বৈঠক হল। বৈঠক থেকে তিন হাজার পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীকেও কাজে লাগানো যেতে পরে।

রামনবমীর প্রস্তুতি বৈঠক নবান্নে
  • ২৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রামনবমীর প্রস্তুতি নিয়ে বুধবার নবান্নে বিশেষ বৈঠক হল। বৈঠক থেকে তিন হাজার পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীকেও কাজে লাগানো যেতে পরে। এদিনের বৈঠকে সমস্ত জেলা প্রশাসনকে তা জানিয়ে দেওয়া হয়েছে। বৈঠকে ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি, এডিজি আইনশৃঙ্খলা প্রমুখ। ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন জেলাশাসক এবং পুলিশ সুপাররা। ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত জেলায় জেলায় রামনবমীর মিছিল হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সবচেয়ে বেশি মিছিল হতে পারে হাওড়া, চন্দননগর এবং ইসলামপুরে। নবান্ন সূত্রের খবর, এই সমস্ত এলাকায় বিশেষ নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের নির্দেশ মেনেই মিছিল করতে হবে। মিছিল করতে হবে নির্দিষ্ট রুটেই। একেকটি মিছিল হবে সর্বাধিক পাঁচশো লোকের। এই উপলক্ষ্যে নবান্নে কন্ট্রোল রুমও চালু থাকবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ