Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাকপুরে আসতে পারেন রাজনাথ

ভবানীপুরে মনোনয়ন পর্বে বৃহস্পতিবার ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার বারাকপুর প্রশাসনিক ভবনে দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় থাকতে চলেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

বারাকপুরে আসতে পারেন রাজনাথ
  • ৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভবানীপুরে মনোনয়ন পর্বে বৃহস্পতিবার ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার বারাকপুর প্রশাসনিক ভবনে দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় থাকতে চলেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই খবর আসার পর শুক্রবার বিকেলে বারাকপুরের পুলিশ কমিশনার অমিতকুমার সিং, ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা সহ পুলিশকর্তারা গোটা চিড়িয়া মোড় চত্বর ঘুরে দেখেন। কোন রাস্তা দিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে যাবেন। কোন রাস্তা দিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী আসবেন। দলীয় কর্মী-সমর্থকরা কোথায় থাকবেন খতিয়ে দেখেন পুলিশ কমিশনার স্বয়ং। মঙ্গলবার বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেন। সেই দিনই রাজনাথ সিং আসার সম্ভাবনা বলে জানা গিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ