Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আগামী কাল মালদহ-রায়গঞ্জে সভা রাহুলের

দেরিতে হলেও বঙ্গে ভোট প্রচারে আসছেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। মালদহ জেলা কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর ও রতুয়া কেন্দ্রের কংগ্রেস প্রার্থীদের সমর্থনে মঙ্গলবার বেলা ১১টা নাগাদ চাঁচলের কলমবাগানে জনসভা করবেন তিনি।

আগামী কাল মালদহ-রায়গঞ্জে সভা রাহুলের
  • ১৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ও সংবাদদাতা, চাঁচল: দেরিতে হলেও বঙ্গে ভোট প্রচারে আসছেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। মালদহ জেলা কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর ও রতুয়া কেন্দ্রের কংগ্রেস প্রার্থীদের সমর্থনে মঙ্গলবার বেলা ১১টা নাগাদ চাঁচলের কলমবাগানে জনসভা করবেন তিনি। সভাস্থলের পাশে তৈরি হচ্ছে হেলিপ্যাড। রবিবার পুলিশ প্রশাসন ও কংগ্রেস নেতৃত্ব যৌথভাবে মাঠ পরিদর্শন করে। 

Advertisement

সেদিনই রায়গঞ্জ স্টেডিয়ামেও জনসভা করার কথা রাহুলের। জেলা কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, উত্তর দিনাজপুর জেলায় আগে এলেও রায়গঞ্জে এই প্রথম আসতে চলেছেন তিনি। তাই জনসভার প্রস্তুতি নেওয়া হচ্ছে পুরোদমে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ