নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ন্যাশনাল হেরাল্ড মামলায় তাঁকে নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় হলেও রাহুল গান্ধী চললেন আমেরিকা। আজই রওনা দিচ্ছেন। আগামী কাল ২০ এপ্রিল বোস্টনের ম্যারিয়ট লং ওয়ার্ফে ইন্ডিয়ান ওয়ারসিজ কংগ্রেস সদস্যদের সঙ্গে দেখা করবেন তিনি। দেবেন বক্তৃতাও। সেখানে নরেন্দ্র মোদির সমালোচনা করতে গিয়ে ভারত বিরোধী কোনও মন্তব্য করেন কি না, তা নজরে রাখতে কেন্দ্রীয় গোয়েন্দারা সক্রিয় হয়েছেন। বোস্টনের অনুষ্ঠানের পর ২১-২২ এপ্রিল মার্কিন মুলুকের রড দ্বীপের ব্রাউন বিশ্ববিদ্যালয়েও যাবেন। সাক্ষাৎ করবেন পড়ুয়াদের সঙ্গে।



