Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের আর জি করে মর্মান্তিক মৃত্যু

কালিন্দীর অরূপ বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর ৭২ ঘণ্টা কাটতে না কাটতেই সোমবার ভোরে ট্রমা সেন্টারের শ্বাসকষ্টের এক রোগীর মৃত্যুতে চরম গাফিলতির অভিযোগ উঠল।

ফের আর জি করে মর্মান্তিক মৃত্যু
  • ২৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কালিন্দীর অরূপ বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর ৭২ ঘণ্টা কাটতে না কাটতেই সোমবার ভোরে ট্রমা সেন্টারের শ্বাসকষ্টের এক রোগীর মৃত্যুতে চরম গাফিলতির অভিযোগ উঠল। এবারও ঘটনাস্থল সেই আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল। অভিযোগ, বেড প্যান না মেলায় ইমার্জেন্সি থেকে বেরিয়ে মেন গেটের সামনের পে অ্যান্ড ইউজ টয়লেটে নিয়ে যেতে হয়ে প্রবল শ্বাসকষ্টে ভোগা ওই রোগীকে। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন নিমতার ওই বাসিন্দা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ