


হংকং: এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার ভারতের ভরাডুবি। শেষ ষোলোর লড়াই থেকে বিদায় নিলেন পিভি সিন্ধু ও কিরণ জর্জ। এছাড়াও প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন প্রিয়াংশু রাজাওয়াত। মান রাখলেন কেবল ধ্রুব কপিলা ও তানিশা ক্রিস্টো। ডাবসলে শেষ আটে প্রবেশ করল ভারত। এদিন মহিলাদের সিঙ্গলসে এক ঘণ্টা ছয় মিনিটের লড়াই শেষে সিন্ধু হারলেন জাপানের আকানে ইয়ামাগুচির কাছে। বিশ্বের চার নম্বর শাটলার জিতলেন ২১-১২, ১৬-২১, ২১-১৬ গেমে।