Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে মধ্যস্থতা করতে চান পুতিনও

পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে রাশিয়া মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে রাজি বলে জানালেন ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, তাঁর সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ফোনে কথা হয়েছে।

পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে মধ্যস্থতা করতে চান পুতিনও
  • ১৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মস্কো ও তেল আভিভ: পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে রাশিয়া মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে রাজি বলে জানালেন ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, তাঁর সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ফোনে কথা হয়েছে। সেই সময়ই মধ্যস্থতার বার্তা দিয়েছেন তিনি। পাকিস্তানের মাটিতে ইরান ও আমেরিকার শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পর পুতিনের এই বার্তা তাত্পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এর আগেও পশ্চিম এশিয়ায় সংঘাত বন্ধ করতে অস্ত্র সংবরণ এবং রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপের উপর জোর দিয়েছিলেন পুতিন। 

Advertisement

এদিকে, আমেরিকার সঙ্গে ইরানের আলোচনা ভেস্তে যেতেই তেহরানের উদ্দেশে কটাক্ষ করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, ইরানের পরমাণু ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিকে ধ্বংস করতে যে অভিযান চালানো হয়েছিল, তা সফল হয়েছে। দেশটি এখন হাঁসফাঁস করছে। নেতানিয়াহুর দাবি, ‘অভিযান এখন শেষ হয়নি। গাজায় হামাস, লেবাননে হিজবুল্লা, সিরিয়ায় আসাদ প্রশাসন, ইরাকের জঙ্গিগোষ্ঠী এবং ইয়েমেনের হুথিদের দিয়ে ঘিরে ফেলে ইরান আমাদের শ্বাসরোধ করতে চেয়েছিল। ওরা আমাদের নিশ্চিহ্ন করে ফেলার হুমকিও দিয়েছিল আর এখন নিজেরাই অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছে।’ এদিন লেবাননের তিনটি গ্রামকে কার্যত মানচিত্র থেকেই মুছে দিয়েছে ইজরায়েল।

Advertisement
সম্পর্কিত সংবাদ