Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

যশোর রোডে বিক্ষোভ, আটকে পড়ল মুখ্যমন্ত্রীর কনভয়

প্রায় ১৫ মিনিট ধরে চলা অবরোধের জেরে আটকে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। জানা যাচ্ছে, যশোর রোডে...

যশোর রোডে বিক্ষোভ, আটকে পড়ল মুখ্যমন্ত্রীর কনভয়
  • ২৫ নভেম্বর, ২০২৫ ১৮:১১
Prefer us on Google

প্রায় ১৫ মিনিট ধরে চলা অবরোধের জেরে আটকে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। জানা যাচ্ছে, যশোর রোডে বিক্ষোভের ফলেই আটকে পড়েছে মুখ্যমন্ত্রীর গাড়ি। বারাসত মেডিকেল কলেজের মর্গের মৃতের চোখ চুরি হয়েছে বলে অভিযোগ। মৃতের নাম প্রীতম ঘোষ (৩৪)। তাঁর বাড়ি বারাসাত কাজীপাড়ার ১ নম্বর রেলগেট এলাকায়। আজ তাঁর পরিজনেরা দেহ নিতে এসে দেখেন মৃতদেহের একটা চোখ নেই। এরপর রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। তাঁদের অভিযোগ, চোখ খুবলে নেওয়া হয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সঠিক তদন্ত করা হবে। যদি অপরাধ সত্যি হয়ে থাকে তাহলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মৃতের পরিবারকে চাকরিও দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ