Bartaman Logo
৯ জুন, ২০২৬

নীতীশের শপথের পরই মুখ্যমন্ত্রী বাছাইয়ের প্রক্রিয়া শুরু: বিজেপি

আগামী ১০ এপ্রিল রাজ্যসভার সদস্য হিসাবে শপথ নিচ্ছেন নীতীশ কুমার। সব ঠিক থাকলে, এরপরই বিহারের নতুন মুখ্যমন্ত্রী বাছাইয়ের কাজ শুরু হবে। রবিবার একথা জানালেন বিহারের বিজেপি রাজ্য সভাপতি  সঞ্জয় সারাওগি।

নীতীশের শপথের পরই মুখ্যমন্ত্রী বাছাইয়ের প্রক্রিয়া শুরু: বিজেপি
  • ৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: আগামী ১০ এপ্রিল রাজ্যসভার সদস্য হিসাবে শপথ নিচ্ছেন নীতীশ কুমার। সব ঠিক থাকলে, এরপরই বিহারের নতুন মুখ্যমন্ত্রী বাছাইয়ের কাজ শুরু হবে। রবিবার একথা জানালেন বিহারের বিজেপি রাজ্য সভাপতি  সঞ্জয় সারাওগি। তাঁর কথায়, নীতীশ কুমারের রাজ্যসভার শপথের পরই বিজেপি ও এনডিএ জোটের শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসবেন। সেখানেই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী ও সরকার গঠনের রূপরেখা চূড়ান্ত হবে। যদিও এনডিএ জোটে বিজেপির প্রভাব ও বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার সমীকরণ বিবেচনায় করে রাজনৈতিক মহল মনে করছে, পরবর্তী মুখ্যমন্ত্রী গেরুয়া শিবির থেকেই হবেন। এনডিএ সূত্রে খবর, তালিকায় একদম প্রথমে রয়েছেন উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সম্রাট চৌধুরি। তবে নীতীশ কুমারের দল জনতা দল (ইউনাইটেড)-এর একাংশের মধ্যে তাঁর উত্তরাধিকার নিয়েও আলোচনা চলছে। যা জোটের চূড়ান্ত সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের মত। ১০ এপ্রিল রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নেওয়ার পর দলের জাতীয় কাউন্সিলের বৈঠকে থাকবেন নীতীশ। এরপর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করবেন। ফিরে এসে সম্ভবত ১৩ এপ্রিল বিহারের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন তিনি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ