Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

রাহুলের সাংসদ পদ খারিজের দাবি, ২ বছর পর গঠিত প্রিভিলেজ কমিটি

একদিকে যখন হোলির আনন্দে মাতোয়ারা রাহুল গান্ধী, তখন তাঁর সাংসদ পদ প্রশ্নের মুখে ফেলতে তৈরি হল লোকসভার প্রিভিলেজ কমিটি।

রাহুলের সাংসদ পদ খারিজের দাবি,  ২ বছর পর গঠিত প্রিভিলেজ কমিটি
  • ৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একদিকে যখন হোলির আনন্দে মাতোয়ারা রাহুল গান্ধী, তখন তাঁর সাংসদ পদ প্রশ্নের মুখে ফেলতে তৈরি হল লোকসভার প্রিভিলেজ কমিটি। গত দু বছর কোনো প্রিভিলেজ কমিটিই ছিল না। তৈরিই করেননি স্পিকার ওম বিড়লা। এখন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে রাহুলের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনে স্পিকারকে চিঠি দেওয়ার পরেই কমিটি তৈরি হয়েছে। যে কমিটির চেয়ারর্পাসন করা হয়েছে বিজেপি সাংসদ তথা প্রাক্তন আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। বুধবার হোলির দিনে কংগ্রেস সদর দপ্তর ২৪ আকবর রোডে আসেন রাহুল গান্ধী। খুশির মেজাজে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা। 

Advertisement

১৫ সদস্যের এই কমিটিতে বিজেপি তথা এনডিএর সাংসদরাই সংখ্যাধিক্য। বিরোধীদের মধ্যে থেকে রাখা হয়েছে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ সাতজনকে। অন্যদিকে, আটজন সরকার পক্ষের। স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ সহ সম্প্রতি রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে মোদি সরকার তথা দেশের নামে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ করে ওম বিড়লাকে চিঠি দিয়েছেন নিশিকান্ত দুবে। পাশাপাশি স্পিকারের বিরেুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন রাহুল। এর প্রেক্ষিতেই বিশেষ তদন্ত কমিটি গঠন করে তাঁর সাংসদ পদ খারিজের দাবি জানিয়েছেন নিশিকান্ত।  আর এই চিঠির পাওয়ার পরেই তৈরি হল লোকসভার প্রিভিলেজ কমিটি। শীঘ্রই কমিটির বৈঠক ডাকা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ