Bartaman Logo
৯ জুন, ২০২৬

ছত্তিশগড়ে গাছে ধাক্কা মারল প্রাইভেট জেট, ভেঙে পড়ল পাহাড়ি ঢালে

ছত্তিশগড়ের পাহাড়ি এলাকায় আচমকাই ভেঙে পড়ল প্রাইভেট জেট। দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের যশপুরে। সূত্রের খবর, বিমানের পাইলট এবং কো পাইলটের মৃত্যু হয়েছে।

ছত্তিশগড়ে গাছে ধাক্কা মারল প্রাইভেট জেট, ভেঙে পড়ল পাহাড়ি ঢালে
  • ২০ এপ্রিল, ২০২৬ ১৭:০৪
Prefer us on Google

রাইপুর, ২০ এপ্রিল: ছত্তিশগড়ের পাহাড়ি এলাকায় আচমকাই ভেঙে পড়ল প্রাইভেট জেট। দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের যশপুরে। সূত্রের খবর, বিমানের পাইলট এবং কো পাইলটের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, এদিন বিমানটি ওই পাহাড়ি এলাকায় আচমকাই একটি গাছে ধাক্কা মারে। আগুন লেগে যায়। এরপর যশপুর-নারায়ণপুর অঞ্চলে পাহাড়ি ঢালে ভেঙে পড়ে বিমানটি। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।

Advertisement

ওই বিমানে ঠিক কতজন যাত্রী ছিলেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। বিমানটি নীচে ভেঙে পড়ায় অগ্নিদগ্ধ হয়েছেন বেশ কয়েকজন এলাকাবাসীও। ইতিমধ্যেই বিমান ভেঙে পড়ার ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই অকুস্থলে ছুটে আসেন স্থানীয়রা। শুরু হয় উদ্ধারকাজ। আসেন পুলিশ কর্মী এবং উদ্ধারকারী দলও। পাশাপাশি এসেছেন এসএসপি লাল উমেদ সিং-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরাও। তবে দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে বলে জানা যাচ্ছে। 

সম্পর্কিত সংবাদ