Bartaman Logo
৯ জুন, ২০২৬

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ, লেখিকার বিরুদ্ধে মামলা

বহাল তবিয়তে ফেসিয়াল মেসেজ নিতে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাথার কাছে বসে মেসেজ করছেন এক মহিলা। দিনকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় এক ট্রাভেল ভ্লগারের ভিডিয়ো ট্যাগ করে এমনই পোস্ট করেছিলেন বিশিষ্ট লেখিকা মধু কিশওয়ার।

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ, লেখিকার বিরুদ্ধে মামলা
  • ২৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: বহাল তবিয়তে ফেসিয়াল মেসেজ নিতে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাথার কাছে বসে মেসেজ করছেন এক মহিলা। দিনকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় এক ট্রাভেল ভ্লগারের ভিডিয়ো ট্যাগ করে এমনই পোস্ট করেছিলেন বিশিষ্ট লেখিকা মধু কিশওয়ার। এবার তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করল চণ্ডীগড় পুলিশ। ভুয়ো ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে মামলাটি দায়ের হয়েছে। সোমবার লেখিকার দিল্লির সারিতা বিহারের অফিসেও পৌঁছান পাঁচ পুলিশ আধিকারিক। এদের মধ্যে দু’জন মহিলা পুলিশও ছিলেন। 

Advertisement

গত ১৯ এপ্রিল চণ্ডীগড়ে লেখিকার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়। সেখানে বলা হয়, অশ্লীল লেখালিখির পাশাপাশি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর ভিডিয়ো ছড়ানো হয়েছে। প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। ঘটনার তদন্তে নেমে ভিডিয়োয় থাকা ব্যক্তিকে খুঁজে বের করে পুলিশ। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নন। আদতে তিনি একজন ট্রাভেল ভ্লগার। ভিডিয়োর ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তিনি তাঁর স্বামীর ফেসিয়াল মেসেজ করছিলেন। মহিলার স্বামী ও আরও এক মহিলার বয়ানও রেকর্ড করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ