Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মে মাসে রাজ্যে ডাক আদালত

রাজ্যের গ্রাহকদের জন্য ডাক আদালত বসাতে চলেছে ডাকবিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল। আগামী ১৬ মে সকাল ১১টায় পশ্চিমবঙ্গ সার্কেলের সদর দপ্তর যোগাযোগ ভবনে এই আদালত বসবে।

মে মাসে রাজ্যে ডাক আদালত
  • ১৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের গ্রাহকদের জন্য ডাক আদালত বসাতে চলেছে ডাকবিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল। আগামী ১৬ মে সকাল ১১টায় পশ্চিমবঙ্গ সার্কেলের সদর দপ্তর যোগাযোগ ভবনে এই আদালত বসবে। তবে গ্রাহকরা অংশ নেবেন ভার্চুয়ালভাবে। ডাকবিভাগের বিরুদ্ধে গ্রাহকদের দীর্ঘদিন ধরে যেসব অভিযোগ জমা হয়েছে এবং সেগুলির নিষ্পত্তি হয়নি, সেই বিষয়ে ওই আদালতে নালিশ জানাতে পারবেন গ্রাহক। তবে আদালতে বিচারাধীন কোনও বিষয় এখানে আনা যাবে না। যাঁরা অভিযোগ জানাতে চান, ৩০ এপ্রিলের মধ্যে তা ই-মেলে বা ডাক যোগে তাঁদের পাঠাতে হবে। চিঠি আসবে ‘এসসি দাস, এডিপিএস (সিএস), অফিস অব চিফ পোস্টমাস্টার জেনারেল, ওয়েস্ট বেঙ্গল সার্কেল, পি-৩৬, সি আর অ্যাভিনিউ, কলকাতা-১২’ ঠিকানায়। ই-মেল পাঠাতে হবে [email protected] ঠিকানায়। অভিযোগপত্রের সঙ্গে থাকতে হবে মোবাইল নম্বর। জানিয়েছে ডাকবিভাগ। এই সংক্রান্ত তথ্য জানা যেতে পারে ০৩৩-২২১২০২৫০ নম্বরে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ