Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বেহাল প্রাথমিক স্কুল, বিক্ষোভ

বিদ্যালয়ের পঠনপাঠন সহ পরিকাঠামো উন্নয়নের দাবিতে বুধবার বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ঘটনাটি অশোকনগরের নিউ কাকপুল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের।

বেহাল প্রাথমিক স্কুল, বিক্ষোভ
  • ২০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিদ্যালয়ের পঠনপাঠন সহ পরিকাঠামো উন্নয়নের দাবিতে বুধবার বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ঘটনাটি অশোকনগরের নিউ কাকপুল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। জানা গিয়েছে, অশোকনগরের বিজয় ফার্মেসি মোড় সংলগ্ন এলাকায় রয়েছে নিউ কাকপুল প্রাথমিক বিদ্যালয়। এখানে পড়ুয়ার সংখ্যা প্রায় ২০০। শিক্ষক-শিক্ষিকা রয়েছেন চারজন। অভিভাবকদের অভিযোগ, আগে বিদ্যালয়ের পঠনপাঠন ভালো ছিল। কিন্তু গত জানুয়ারি থেকে তা কার্যত নিম্নমুখী। ছাত্রছাত্রী তুলনায় শিক্ষক শিক্ষিকার সংখ্যা কম থাকার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়াও স্কুলের পরিকাঠামো সঠিক নয় বলেই অভিযোগ তাদের। পানীয় জলের সমস্যা আছে। টয়লেট থেকে দুর্গন্ধ বের হয়। এই বিষয়গুলি আগেও প্রধান শিক্ষককে জানানো হয়। কিন্তু সুরাহা না হওয়ায় এদিন স্কুলের সামনেই বিক্ষোভ দেখান অভিভাবকরা। বিক্ষোভকারী অভিভাক প্রিয়াঙ্কা দাস বলেন, আগে পড়াশোনার মান খুব ভালো ছিল। কিন্তু ইদানীং তা কমে গিয়েছে। ছাত্রছাত্রীর তুলনায় শিক্ষক-শিক্ষিকার সংখ্যা কম। প্রায়ই নির্দিষ্ট সময়ের আগে ছুটি হয়ে যায়। আরেক অভিভাবক সমীর দাস বলেন, পড়াশোনা ও পরিকাঠামো বেহাল। এইসব সমস্যার সমাধানের দাবিতেই এদিন আমরা বিক্ষোভে শামিল হয়েছি। এই প্রসঙ্গে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ঝুমা সরকার বলেন, প্রধান শিক্ষক ব্যক্তিগত কারণে ছুটিতে আছেন। তবে, অভিভাবকদের অভিযোগ একেবারে ভিত্তিহীন নয়। পড়ুয়ার তুলনায় শিক্ষক-শিক্ষিকা কম থাকায় সমস্যা হচ্ছে। আমরাও বিষয়টি প্রধান শিক্ষককে জানিয়েছি।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ