এমন টেনশনের ম্যাচ আর চান না পন্টিং
  • ১৭ এপ্রিল, ২০২৫ ১৭:০৪
Prefer us on Google

মুল্লানপুর: প্রথমে ব্যাট করে কেকেআর বোলারদের দাপটে মাত্র ১১১ রানেই গুটিয়ে গিয়েছিল পাঞ্জাব কিংসের ইনিংস। কল্পনাই করা যায়নি, এত কম রানের পুঁজি নিয়েও শেষ হাসি হাসবে প্রীতি জিন্টার দল। কিন্তু নাইটদের নির্বোধ ব্যাটিংয়ে সেই অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে ১৬ রানে জিতেছে পাঞ্জাব। রুদ্ধশ্বাস ম্যাচ শেষে মজার ছলে কোচ রিকি পন্টিং বলেন, ‘বয়স পঞ্চাশ পেরিয়ে গিয়েছে। এরকম উত্তেজনাময় ম্যাচ দেখলে হৃদযন্ত্রে চাপ পড়ে। আশা করব, আর এমনটা হবে না।’

Advertisement