Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বহরমপুরে জুয়ার ঠেকে পুলিসের হানা, গ্রেপ্তার ৫

বহরমপুরে জুয়ার ঠেকে পুলিসের হানা, গ্রেপ্তার ৫
  • ২৮ আগস্ট, ২০২৫ ১৯:০৮
Prefer us on Google

বহরমপুরের প্রান্তপাড়ায় জুয়ার ঠেকে হানা দিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের কাছ থেকে নগদ ৬৫ হাজার টাকা উদ্ধার হয়েছে। ঘটনায় বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, ধৃতদের মধ্যে তিনজনের বাড়ি বহরমপুরে। অন্য দু’জনের বাড়ির নবগ্রাম এবং কান্দি এলাকায়। ওই এলাকা থেকে অভিযুক্তরা এসে প্রান্তপাড়াতে জুয়ার আসর জমিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ