Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

সিউড়িতে অভিযুক্তকে ধরতে গিয়ে হেনস্তার মুখে পড়ল পুলিশ, অকুস্থলে পৌঁছল আইসি

বীরভূমের সিউড়িতে ওয়ারেন্ট থাকা এক অভিযুক্তকে ধরতে গিয়ে চরম হেনস্তার মুখে পড়তে হল পুলিশকে। সিউড়ি পুরসভার ৩ নম্বর...

সিউড়িতে অভিযুক্তকে ধরতে গিয়ে হেনস্তার মুখে পড়ল পুলিশ, অকুস্থলে পৌঁছল আইসি
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:০২
Prefer us on Google

বীরভূমের সিউড়িতে ওয়ারেন্ট থাকা এক অভিযুক্তকে ধরতে গিয়ে চরম হেনস্তার মুখে পড়তে হল পুলিশকে। সিউড়ি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে হাতিম শাহ নামে এক আসামিকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। তখন তার পরিবারের সদস্যরা পুলিশকর্মীদের একটি ঘরে আটকে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় বলে অভিযোগ। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। এরপর আটকে পড়া পুলিশকর্মীদের উদ্ধার করা হয়। এই ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশকে নিগ্রহের অভিযোগে ইতিমধ্যেই ৬ জনকে আটক করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ