Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জাতীয় পতাকার অবমাননা, হার্দিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

গুজরাতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপ জয়ের রেশ এখন কাটেনি। এরমধ্যেই সমস্যায় পড়তে হল ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে।

জাতীয় পতাকার অবমাননা, হার্দিকের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • ১২ মার্চ, ২০২৬ ১৬:০৩
Prefer us on Google

মুম্বই, ১২ মার্চ:  গুজরাতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপ জয়ের রেশ এখন কাটেনি। এরমধ্যেই সমস্যায় পড়তে হল ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বিশ্বকাপ জয়ের পরই জাতীয় পতাকার অবমাননা করেছেন এই ভারতীয় ক্রিকেট তারকা। ইতিমধ্যেই এই মর্মে হার্দিকের বিরুদ্ধে পুনের শিবাজিনগর থানায় অভিযোগও দায়ের করেছেন স্থানীয় এক আইনজীবী। পুলিশকে এফআইআর দায়ের করার কথা বলেছেন তিনি। জানা গিয়েছে, অভিযোগকারীর নাম ওয়াজিদ খান। পেশায় তিনি একজন আইনজীবী। 

Advertisement

তাঁর অভিযোগ, বিশ্বকাপ জেতার পর জাতীয় পতাকা গায়ে নিয়েই বান্ধবী মাহিকাকে জড়িয়ে ধরেন তিনি। আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। এই কাজে জাতীয় পতাকার অসম্মান হয়েছে বলে দাবি করেছেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই আইনজীবী বলেন, জয়ের পরই আনন্দে মাতোয়ারা হয়ে মাঠের মধ্যেই হার্দিক তাঁর বান্ধবীকে জড়িয়ে ধরে নাচছিলেন। সেই সময়ে জাতীয় পতাকা ওর পিঠেই ছিল। আইন অনুযায়ী, জাতীয় পতাকাকে সম্মান জানানো আমাদের কর্তব্য। কিন্তু হার্দিক মোটেই তা করেননি। বরং জয়ের আনন্দে তিনি এতটাই বিভোর ছিলেন যে জাতীয় পতাকা গায়ে নিয়েই মাঠে শুয়ে পড়েছিলেন। এই বিষয়টিতে জাতীয় পতাকার অপমান হয়েছে বলে আমি মনে করছি বলে দাবি করেছেন অভিযোগকারী। 

সম্পর্কিত সংবাদ