Bartaman Logo
৯ জুন, ২০২৬

আমেদাবাদ দুর্ঘটনায় পাইলটের ঘাড়েই দায়

আমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশিত হয়েছে ইতালির একটি দৈনিক সংবাদপত্রে। সেখানে দাবি করা হয়েছে, ২০২৫ সালের জুনে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১ ভেঙে পড়ার নেপথ্যে প্রযুক্তিগত সমস্যা ছিল না। ‘ইচ্ছাকৃতভাবে’ ঘটানো হয়েছিল দুর্ঘটনা।

আমেদাবাদ দুর্ঘটনায় পাইলটের ঘাড়েই দায়
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশিত হয়েছে ইতালির একটি দৈনিক সংবাদপত্রে। সেখানে দাবি করা হয়েছে, ২০২৫ সালের জুনে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১ ভেঙে পড়ার নেপথ্যে প্রযুক্তিগত সমস্যা ছিল না। ‘ইচ্ছাকৃতভাবে’ ঘটানো হয়েছিল দুর্ঘটনা। ইচ্ছাকৃতভাবে বিমানের ফুয়েল সুইচ বন্ধ করা হয়েছিল। এখানেই কাঠগড়ায় তোলা হয়েছে পাইলটকে। যদিও এই রিপোর্টকে ভুল ও অনুমাননির্ভর বলে খারিজ করে দিয়েছে ভারতের এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)।

Advertisement

ওই সংবাদপত্রের প্রতিবেদনে অনুযায়ী, ভারতীয় তদন্তকারীরা এবিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তদন্তে সাহায্যকারী মার্কিন বিশেষজ্ঞরাও এবিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। চূড়ান্ত তদন্ত রিপোর্টের খসড়া তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। নয়াদিল্লি ও ওয়াশিংটনের আধিকারিকদের মধ্যে সাম্প্রতিক আলোচনা সম্পর্কে অবগত দুই সূত্রকে উদ্ধৃত করে এই দাবি করেছে সংবাদপত্রটি। যদিও তা নস্যাৎ করে বিবৃতিতে এএআইবি বলেছে, এখনও কোনও উপসংহারে পৌঁছানো যায়নি। তদন্ত চলছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এইধরনের তদন্ত  টেকনিক্যাল ও প্রমাণ-ভিত্তিক প্রক্রিয়া। দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করা ও উড়ান ক্ষেত্রের সুরক্ষা বৃদ্ধিই তাদের লক্ষ্য। কারও ঘাড়ে আগাম দায় চাপানো নয়। 

সম্পর্কিত সংবাদ