Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

১৪ ফেব্রুয়ারি শুরু ডব্লুপিএল

১৪ ফেব্রুয়ারি শুরু ডব্লুপিএল
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নয়াদিল্লি: মহিলাদের প্রিমিয়ার লিগের সূচি ঘোষিত হল। আগামী ১৪ ফেব্রুয়ারি বরোদায় বিসিএ স্টেডিয়ামে বেঙ্গালুরু-গুজরাত ম্যাচ দিয়ে ডব্লুপিএলের ঢাকে কাঠি পড়বে। ১৫ মার্চ ফাইনাল হবে মুম্বইয়ের সিসিআই স্টেডিয়ামে।
Advertisement
গতবছর মহিলাদের প্রিমিয়ার লিগের ম্যাচগুলি হয়েছিল বেঙ্গালুরু ও দিল্লিতে। তবে ডব্লুপিএলের তৃতীয় সংস্করণ চারটি ভেন্যু, যথাক্রমে বরোদা, বেঙ্গালুরু, মুম্বই ও লখনউতে হবে। বরোদা ও লখনউ প্রথমবার মহিলা প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজন করবে। উল্লেখ্য, ডব্লুপিএলের গতবার খেতাব জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়েছিলেন স্মৃতি মান্ধানারা। আইপিএলে বেঙ্গালুরু কখনও খেতাব জেতেনি। তাই স্মৃতিদের ডব্লুপিএলে সাফল্য বেশ তাত্পর্যপূর্ণ। 
সম্পর্কিত সংবাদ