Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বাবরদের আর্থিক জরিমানা পিসিবি’র

বিতর্কে জেরবার পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপে ব্যর্থতার জেরে বাবর আজম,  শাহিন আফ্রিদি, সলমন আগাদের মাথাপিছু ৫০ লক্ষ টাকা জরিমানা করল পাক বোর্ড (পিসিবি)।

বাবরদের আর্থিক জরিমানা পিসিবি’র
  • ৩ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

করাচি: বিতর্কে জেরবার পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপে ব্যর্থতার জেরে বাবর আজম,  শাহিন আফ্রিদি, সলমন আগাদের মাথাপিছু ৫০ লক্ষ টাকা জরিমানা করল পাক বোর্ড (পিসিবি)। ভারতের কাছে গ্রুপ পর্বে শোচনীয় পরাজয়ের পরই এই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। দল সেমি-ফাইনালে উঠলে পরিস্থিতি বদলাতে পারত। কিন্তু তা হয়নি। সুপার এইটে খেলে দেশে ফেরার পর জরিমানার সিদ্ধান্ত জানিয়ে দেয় পাক বোর্ড।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ