Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

অটোয় বাদুড়ঝোলা যাত্রীরা, দুর্ঘটনার আশঙ্কা গাজোলে

যাকে বলে, বাদুড়ঝোলা হয়ে যাত্রা। মালদহের গাজোল ব্লকের ৫১২ নম্বর জাতীয় সড়কের বালুরঘাটগামী, গাজোল-বামনগোলা, আলাল সহ বিভিন্ন রুটে অটো সহ অন্য যানবাহনগুলিতে নিয়ম মেনে যাত্রী তোলা হচ্ছে না। এমনই অভিযোগ উঠছে।

অটোয় বাদুড়ঝোলা যাত্রীরা, দুর্ঘটনার আশঙ্কা গাজোলে
  • ৩০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: যাকে বলে, বাদুড়ঝোলা হয়ে যাত্রা। মালদহের গাজোল ব্লকের ৫১২ নম্বর জাতীয় সড়কের বালুরঘাটগামী, গাজোল-বামনগোলা, আলাল সহ বিভিন্ন রুটে অটো সহ অন্য যানবাহনগুলিতে নিয়ম মেনে যাত্রী তোলা হচ্ছে না। এমনই অভিযোগ উঠছে।

Advertisement

অভিযোগ, সব সিট ভরে যাওয়ার পরও ঠাসাঠাসি করে অটোর ভিতরে আরও যাত্রী ঢোকানো হচ্ছে। শুধু তাই নয়, অধিক লাভের চক্করে গাড়ির চালকরা যাত্রীদের পিছনের পাদানিতে দাঁড় করিয়ে দিচ্ছে। চলন্ত গাড়িতে তাঁদের বাদুড়ঝোলা হয়ে যেতে হচ্ছে। আবার অনেক ম্যাজিক গাড়িতে ছাদের উপর যাত্রী তোলা হচ্ছে। দ্রুত গতিতে ছুটে চলা সেই গাড়িতে দুর্ঘটনার শঙ্কা থাকছে। চলন্ত গাড়ি থেকে কেউ যদি পড়ে যায়, তাঁর দায় কে নেবে? এনিয়ে স্থানীয় মহলে উদ্বেগ ছড়িয়েছে। 
জেলার মধ্যে সবথেকে বড় ব্লক গাজোল। সেখানে ১৫টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা বসবাস করেন। ব্লক সদরে থানা, হাসপাতাল, ব্লক অফিস, ভূমি সংস্কার দপ্তরের অফিস সহ বিভিন্ন স্কুল, হাট, মার্কেট রয়েছে। সেজন্য বিভিন্ন এলাকার মানুষকে বিভিন্ন কাজ সংক্রান্ত বিষয়ে যানবাহনে করে স্থানীয় সদরে আসতে হয়। নির্দিষ্ট সিটের চেয়ে বেশি যাত্রী তুলছেন অটো চালকদের একাংশ। এতে যেমন, গাড়ির উপর চাপ পড়ছে, তেমনই অটো নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কাও থাকছে। কিন্তু এসবে কুছ পরোয়া নেই ওই চালকদের। 
গাজোলের বাসিন্দা প্রকাশ বন্দোপাধ্যায় বলেন, স্থানীয় এলাকার যানবাহনগুলিতে এমন ভাবে যাত্রী তোলা হচ্ছে, যেন নির্দিষ্ট আসনের থেকে বেশি। রংরুটে আসা এবং যাওয়া করছে। বাদুড়ঝোলা হয়ে যাচ্ছে। কেউ পড়ে গিয়ে জখম হতে পারেন। ট্রাফিক পুলিসকে ব্যবস্থা নেওয়া উচিত। 
এই ব্যাপারে গাজোল আইএনটিটিইউসি সভাপতি অরবিন্দ ঘোষ বলেন, প্রশাসন আমাদের বারবার নির্দেশ দিয়েছে, যানবাহনের ছাদে এবং বাদুড়ঝোলা করে যাত্রী তোলা যাবে না। দুর্ঘটনা ঘটলে চালকদেরই বদনাম হয়ে যাবে। আমাদের সংগঠনের পরিবহণ চালকেরা রয়েছেন, তাঁদের এরআগেও আমরা সতর্ক করেছি। কোনওভাবেই যাতে অতিরিক্ত যাত্রী তোলা না হয়, বারবার ওদের বলা হয়েছে। আমরা প্রশাসনকে সহযোগিতা করব। ওদের আবারও সতর্ক করা হবে। 
এই ব্যাপারে গাজোলের ট্রাফিক ইনচার্জ হৃদয় ঘোষ বলেন, যাঁরা নিয়ম মানছেন না, আমরা নজর রাখছি। কেস দেওয়া হয়। অনেকেই ট্রাফিক নিয়ম মানছেন না। অভিযোগ খতিয়ে দেখা হবে।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ