Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

‘ভূতে ধরেছিল’ যাত্রীকে, আকাশেই বিমানের দরজা খোলার চেষ্টা

তখনও বারাণসীর রানওয়ে ছোঁয়নি বিমানের চাকা। ঠিক তখনই আপৎকালীন দরজা খোলার চেষ্টা করল এক যুবক। এই দৃশ্য দেখামাত্র আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

‘ভূতে ধরেছিল’ যাত্রীকে, আকাশেই বিমানের দরজা খোলার চেষ্টা
  • ৩০ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

বারাণসী: তখনও বারাণসীর রানওয়ে ছোঁয়নি বিমানের চাকা। ঠিক তখনই আপৎকালীন দরজা খোলার চেষ্টা করল এক যুবক। এই দৃশ্য দেখামাত্র আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পাইলটের দক্ষতায় নিরাপদেই অবতরণ করে বিমানটি। যুবকের দাবি, তাকে ভূতে ধরেছিল! এহেন যুক্তি শুনে রীতিমতো অবাক হয়ে যান সকলেই। শনিবার রাত ৮টা ১৫ নাগাদ বেঙ্গালুরু থেকে বারাণসীর উদ্দেশে যাত্রা শুরু করে ইন্ডিগোর ফ্লাইট ৬ই-১৮৫। যাত্রীদের মধ্যে ছিলেন উত্তরপ্রদেশের মউ জেলার বাসিন্দা মহম্মদ আদনান। অভিযোগ, উড়ানের ১৫ মিনিট পর আপৎকালীন দরজা খোলার চেষ্টা করে সে। বিমানকর্মীদের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। আদনানকে সতর্ক করা হয়। তবে বারাণসী বিমানবন্দরে অবতরণের আগে ফের একই কাজ করে অভিযুক্ত। এবারও বিমানকর্মীরা আদনানকে ধরে ফেলেন। অবতরণের পরেই আদনানকে বিমান সংস্থা নিরাপত্তারক্ষী ও সিআইএফের হাতে তুলে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে আদনান জানায়, কেন এই কাজ করেছি জানি না। পরক্ষণেই দাবি করে, আমাকে ভূতে ধরেছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ