Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের জামিনের আবেদন পার্থের

নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তরফে ফের জামিনের আর্জি জানানো হল। শুক্রবার কলকাতার বিচার ভবনের বিশেষ আদালতে ওই আর্জি জানান তাঁর কৌঁসুলি বিপ্লব গোস্বামী।

ফের জামিনের আবেদন পার্থের
  • ২২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তরফে ফের জামিনের আর্জি জানানো হল। শুক্রবার কলকাতার বিচার ভবনের বিশেষ আদালতে ওই আর্জি জানান তাঁর কৌঁসুলি বিপ্লব গোস্বামী। তিনি জানান, এই মামলায় সিবিআই তাঁর মক্কেল঩কে ‘শোন অ্যারেস্ট’ দেখিয়েছে। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই মামলায় প্রেসিডেন্সি জেলে গিয়ে মাত্র একবার তাঁর মক্কেলকে জেরা করেছে। তবে সিবিআইয়ের অভিযোগ, এই মামলায় যথেষ্ট তথ্য‑প্রমাণ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। অযোগ্য প্রার্থীদের কিভাবে অসৎ উপায়ে নিয়োগ করা হয়েছিল, সে বিষয়ে আদালতে অভিযোগ আনে সিবিআই। তাদের আরও অভিযোগ, অভিযুক্তের সরাসরি হাতের লেখার নমুনা না মিললেও অনুলিখন মিলেছে। যদিও পার্থের আইনজীবী বলেন, ‘যেখানে হাতের লেখার নমুনাই মেলেনি, সেখানে এই ধরনের যুক্তি সম্পূর্ণ ভিত্তিহীন।’ তিনি আরও বলেন, ‘আমার মক্কেল নানা অসুখে আক্রান্ত। জেল হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তাই তাঁকে যে কোনও শর্তে জামিন দেওয়া হোক।’ পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২৭ মার্চ।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ