Bartaman Logo
১০ জুন, ২০২৬

আনুগত্য বদল করতে সিদ্ধহস্ত পালনিস্বামী, খোঁচা উদয়নিধির

ভোটের লড়াই জমে উঠেছে তামিলনাড়ুতে। মাত্র কয়েকদিন আগে রাজ্যের উপ মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের অভিজ্ঞতা নিয়ে খোঁচা দিয়েছিলেন পালানিস্বামী।

আনুগত্য বদল করতে সিদ্ধহস্ত পালনিস্বামী, খোঁচা উদয়নিধির
  • ১৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: ভোটের লড়াই জমে উঠেছে তামিলনাড়ুতে। মাত্র কয়েকদিন আগে রাজ্যের উপ মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের অভিজ্ঞতা নিয়ে খোঁচা দিয়েছিলেন পালানিস্বামী। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী পালানিস্বামীর আক্রমণের জবাব দিলেন উদয়নিধি। রবিবার বিরোধী দল এআইএডিএমকে প্রধানকে তাঁর কটাক্ষ, ‘পদের লোভে কারও পায়ে ধরার অভিজ্ঞতা আমার নেই। ভয় পাওয়ার অভিজ্ঞতাও নেই। আমি সব সময় মানুষের হয়ে কথা বলেছি। তাঁদের অধিকারের জন্য লড়াই করেছি।’ অতীত টেনে উদয়নিধি বলেন, রাজ্যে প্রণামের রাজনীতি আমদানি করেছেন এআইএডিএমকে প্রধান। আর সুবিধামতো আনুগত্য বদলেও তিনি সিদ্ধহস্ত। 

Advertisement

এদিন মন্নারগুড়ির ডিএমকে প্রার্থী তথা রাজ্যের শিল্পমন্ত্রী টি আর বি রাজার সমর্থনে জনসভায় পালানিস্বামীকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করেন উদয়নিধি। তিনি বলেন, ‘যখন জয়ললিতা বেঁচে ছিলেন, তখন তাঁর পা ধরতেন পালানিস্বামী। তাঁর মৃত্যুর পর শশীকলার পা ধরলেন। এরপর শশীকলা জেলে গেলে টি টি ভি দিনাকরণের পা ধরলেন তিনি । এবার পালানিস্বামী দিল্লি গিয়ে নরেন্দ্র মোদির পা ধরার কথা ঘোষণা করলেন। এখন তাঁর হাত মোদির পায়ে বাঁধা।’ উদয়নিধিরর দাবি,  পালানিস্বামী বারবার তাঁর রাজনীতির উত্থানের সঙ্গে জড়িতদের পিছন থেকে ছুরি মেরেছেন। একইসঙ্গে ডিএমকে নেতা বলেছেন,  এবারের বিধানসভা ভোট আসলে দিল্লির বিরুদ্ধে রাজ্যের স্বাধিকার রক্ষার লড়াই।  নির্বাচনি রোড শোতে তামিলনাড়ুর উপ মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন (ডানদিকে)। রবিবার থিরুভারুরে পিটিআইয়ের তোলা ছবি।

Advertisement
সম্পর্কিত সংবাদ