Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

হামাসের সঙ্গে পাক সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির যোগসাজশ, কাশ্মীরে আরও হামলার ছক!

পহেলগাঁও হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনার পারদ চড়ছে। এই পরিস্থিতিতে ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে নতুন তথ্য উঠে এসেছে।

হামাসের সঙ্গে পাক সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির যোগসাজশ, কাশ্মীরে আরও হামলার ছক!
  • ৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পহেলগাঁও হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনার পারদ চড়ছে। এই পরিস্থিতিতে ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে নতুন তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির সঙ্গে প্যালেস্তাইনের সংগঠন হামাসের যোগ রয়েছে। তারা কাশ্মীরে আরও হামলার ব্লুপ্র্নিট তৈরি করছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। সূত্রে খবর, এবছর ৫ ফেব্রুয়ারি পাক অধিকৃত কাশ্মীরের শহিদ সাবির স্টেডিয়ামে আয়োজিত একটি সভায় অংশ নিয়েছিল হামাস, লস্কর-ই-তোইবা ও জইশ-ই-মহম্মদের সদস্যরা। এই প্রথমবার কাশ্মীরে পা রাখে হামাস। সেদিনের সভার নেতৃত্বে ছিল হামাসের ইরানের প্রতিনিধি খালিদ আল কাদৌমি। সভামঞ্চ থেকে কাশ্মীর নিয়ে ঘৃণা ভাষণের পাশাপাশি ভারত বিরোধী স্লোগান ওঠে। ভারত থেকে কাশ্মীর ছিনিয়ে নেওয়ার দাবিতে সরব হয় জঙ্গিদের পান্ডারা। গোয়েন্দাদের 

Advertisement

কথায়, হামাসের লোকজনদের আশ্রয় দেওয়া থেকে শুরু করে পাক অধিকৃত কাশ্মীরের সভায় আনা পর্যন্ত, প্রতিটি ক্ষেত্রেই মদত দিয়েছিল পাকিস্তান। পরে ওই গোষ্ঠীগুলি এক হয়ে হামলার ছক কষে। এরপরই পহেলগাঁওতে হামলা চালানো হয়। আর এখানেই শেষ নয়। আরও হামলা চালানোর প্রবল আশঙ্কা রয়েছে।

সম্পর্কিত সংবাদ