গান্ধীনগর: সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে নিহত পাকিস্তানি অনুপ্রবেশকারী। শুক্রবার রাতে গুজরাতের বনসকাঁথা জেলায় সীমান্ত দিয়ে সন্দেহভাজন একজনকে ঢুকতে দেখেন বিএসএফ জওয়ানরা। সন্দেহভাজনকে আটকানোর চেষ্টা করেন তাঁরা। তবে নিষেধ না শুনে এগিয়ে যেতে থাকে ওই অনুপ্রবেশকারী। তখনই গুলি চালায় বাহিনী। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনুপ্রবেশকারীর। যদিও তার পরিচয় প্রকাশ্যে আনা হয়নি।



