Bartaman Logo
১০ জুন, ২০২৬

পাঞ্জাব সীমান্তে গ্রেপ্তার পাকিস্তানি

আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে গ্রেপ্তার হল এক পাকিস্তানি যুবক। হুসনেই নামে ২৪ বছর বয়সি ওই যুবককে গুরুদাসপুর থেকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিস।

পাঞ্জাব সীমান্তে গ্রেপ্তার পাকিস্তানি
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অমৃতসর: আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে গ্রেপ্তার হল এক পাকিস্তানি যুবক। হুসনেই নামে ২৪ বছর বয়সি ওই যুবককে গুরুদাসপুর থেকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিস। তার কাছ থেকে পাকিস্তানের জাতীয় নাগরিকত্ব কার্ড ও পাক মুদ্রায় ৪০ টাকা পাওয়া গিয়েছে। পুলিসের প্রাথমিক অনুমান, ওই যুবক মানসিকভাবে অসুস্থ। সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করার সময় সে বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতের দিকে চলে আসে। এখনও পর্যন্ত ওই যুবকের সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগ পাওয়া যায়নি। তবে, পহেলগাঁও হামলার প্রেক্ষাপটে বিষয়টিকে হাল্কাভাবে নেওয়া হচ্ছে না। তাই সব দিক খতিয়ে দেখা হচ্ছে। রবিবারই অমৃতসরে সেনা ক্যান্টনমেন্ট ও বায়ুসেনা ঘাঁটির গোপন তথ্য ও ছবি পাকিস্তানে পাচারের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছিল পাঞ্জাব পুলিস। দু’ জনই পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ রেখে চলত বলে তদন্তে জানা গিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ