Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ফতেহ সিরিজের ক্ষেপণাস্ত্র পরীক্ষা সারল পাকিস্তান

সোমবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা সারল ইসলামাবাদ। এদিন ১২০ কিলোমিটার পাল্লার ভূমি থেকে ভূমি ‘ফতেহ সিরিজ’-এর ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়।

ফতেহ সিরিজের ক্ষেপণাস্ত্র পরীক্ষা সারল পাকিস্তান
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: সোমবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা সারল ইসলামাবাদ। এদিন ১২০ কিলোমিটার পাল্লার ভূমি থেকে ভূমি ‘ফতেহ সিরিজ’-এর ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। পাকিস্তানি সেনার জনসংযোগ শাখা আইএসপিআর জানিয়েছে ‘ইন্দাস’ নামে যে প্রতিরক্ষা কর্মসূচি তারা হাতে নিয়েছে, সোমবারের পরীক্ষা তারই অঙ্গ। আইএসপিআরের কথায়, ‘সামরিক অভিযানে সেনা কতটা প্রস্তুত রয়েছে, তা যাচাই করতেই এই পীরক্ষা। পাশাপাশি মিসাইল অ্যাডভান্সড নেভিগেশন সিস্টেম এবং এনহান্সড অ্যাকুউরেসি সহ একগুচ্ছ প্রযুক্তির কার্যকারিতাও পরীক্ষা করা হয়েছে।’ সোমবার এই পরীক্ষা দেখতে উৎক্ষেপণ কেন্দ্রে উপস্থিত ছিলেন পাকিস্তানি সেনার পদস্থ আধিকারিকরা। ক্ষেপণাস্ত্র পরীক্ষার সঙ্গে যুক্ত বিজ্ঞানী, ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানান জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি এবং চিফ অব আর্মি স্টাফ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ