Bartaman Logo
২২ জুলাই, ২০২৬

জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় হামলা পাক সেনার, পাল্টা জবাব ভারতের

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চের কৃষ্ণাঘাটি সেক্টরে নিয়ন্ত্রণরেখায় মাইন বিস্ফোরণে জখম পাঁচ সেনা। জানা গিয়েছে, বিস্ফোরণের পরই গুলি চালাতে শুরু করে পাকিস্তানি সেনা।

জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় হামলা পাক সেনার, পাল্টা জবাব ভারতের
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চের কৃষ্ণাঘাটি সেক্টরে নিয়ন্ত্রণরেখায় মাইন বিস্ফোরণে জখম পাঁচ সেনা। জানা গিয়েছে, বিস্ফোরণের পরই গুলি চালাতে শুরু করে পাকিস্তানি সেনা। পাল্টা জবাব দেয় জওয়ানরাও। বর্তমানে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার সেনার তরফে এক বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে।

Advertisement

মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিট নাগাদ দুই দেশের সেনার মধ্যে এই সংঘর্ষ ঘটে। জম্মুতে ভারতীয় সেনার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সুনীল বার্তওয়াল প্রথমে জানান, এদিন কৃষ্ণাঘাটি সেক্টরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ঢুকে পড়ে পাকিস্তানের সেনা। সেইসময় একটি মাইন বিস্ফোরণ ঘটে। এরপরই গুলি চালাতে শুরু করে পাকিস্তানের সেনা। পাল্টা জবাব দেয় কৃষ্ণাঘাটি ব্রিগেডের নাঙ্গি টেকরি ব্যাটালিয়নের জওয়ানরা। যদিও পরে জানানো হয়, পাক সেনা ভারতীয় সীমান্তে ঢুকে পড়েনি। নিয়ন্ত্রণরেখা বরাবর ওই বিস্ফোরণে পাক সেনাকর্মীরা জখম হন। তারপরই শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই।
একের পর এক আইইডি হামলা ও গুলি চালানোর ঘটনায় রাশ টানতে ২০২১ সালের ফেব্রুয়ারিতে পুঞ্চের নিয়ন্ত্রণ রেখায় একটি ফ্ল্যাগ মিটিং করে দুই দেশের সেনাবাহিনী। সেখানে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তির পুনর্নবীকরণ করা হয়। তারপর থেকে সেভাবে নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের কোনও ঘটনা সামনে আসেনি। তবে চলতি বছর ফেব্রুয়ারি মাসে পুঞ্চ-রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় ফের হামলার ঘটনা সামনে আসে। ১১ ফেব্রুয়ারি আখনুর সেক্টরে আইইডি বিস্ফোরণে শহিদ হন দুই সেনা জওয়ান। আহত হন আরও একজন। মঙ্গলবারের ঘটনায় ফের নতুন করে দুশ্চিন্তা দেখা দিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ