Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

সীমান্তে পাক ড্রোন!

জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তবর্তী গ্রামে উড়ল পাক ড্রোন! শুক্রবার রাতে এই ঘটনার পর এলাকায় তৎপরতা...

সীমান্তে পাক ড্রোন!
  • ৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তবর্তী গ্রামে উড়ল পাক ড্রোন! শুক্রবার রাতে এই ঘটনার পর এলাকায় তৎপরতা বাড়িয়েছে নিরাপত্তা বাহিনী। চলছে তল্লাশি অভিযান। ওইদিন গভীর রাতে রামগড় সেক্টরের ওই গ্রামের উপর দিয়ে একটি সন্দেহজনক বস্তু উড়তে দেখা যায়। এরপরই আতঙ্ক ছড়ায় সীমান্তবর্তী ওই এলাকার বাসিন্দাদের মধ্যে। তড়িঘড়ি সতর্ক করা হয় নিরাপত্তা বাহিনীকে। প্রাথমিকভাবে অনুমান, এটি পাক ড্রোন। পাক সীমান্তবর্তী গ্রামগুলিকে সতর্ক করা হয়েছে। অস্ত্র বা মাদক পাচারের জন্য ড্রোনটি ব্যবহার করা হচ্ছিল বলে সন্দেহ। যদিও শনিবার রাত পর্যন্ত সেটির সন্ধান মেলেনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ