Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

দেশবাসীর সমর্থন পাবে না পাক সেনা, বিস্ফোরক লাল মসজিদের ইমাম

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর উত্তেজনার পারদ চড়ছে দু’দেশের সম্পর্কে। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় লাগাতার গুলি চালিয়ে যাচ্ছে পাকিস্তান।

দেশবাসীর সমর্থন পাবে না পাক সেনা, বিস্ফোরক লাল মসজিদের ইমাম
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর উত্তেজনার পারদ চড়ছে দু’দেশের সম্পর্কে। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় লাগাতার গুলি চালিয়ে যাচ্ছে পাকিস্তান। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। দু’দেশের সম্পর্কে উত্তেজনার মাঝেই বিস্ফোরক দাবি করলেন ইসলামাবাদের লাল মসজিদের ইমাম। তিনি বলেন, ভারত-পাকিস্তান যুদ্ধের সঙ্গে ইসলামের কোনও সম্পর্ক নেই। এটি জাতীয়তাবাদের লড়াই। এখানেই না থেমে তিনি বলেন, ভারতের থেকে পাকিস্তানের নাগরিকরা বেশি অত্যাচারিত হন। ২০০৭ সালে লাল মসজিদে সেনা অভিযান চালিয়েছিলেন তৎকালীন সেনাশাসক পারভেজ মোশারফ। রক্তে লাল হয়ে গিয়েছিল মসজিদ চত্বর। মৃত্যু হয়েছিল অন্তত ৯১ জনের। সেই ঘটনার প্রসঙ্গ টেনে পাক সেনার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন লাল মসজিদের ইমাম আব্দুল আজিজ। তিনি বলেন, ভারতের থেকে পাক নাগরিকরা বেশি অত্যাচারিত হন। খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিজের দেশের নাগরিকদের উপর বোমাবর্ষণ করে চলেছে পাক সেনা। ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাক সেনা  খুবই কম সংখ্যক নাগরিকের সমর্থন পাবে বলে মনে করেন তিনি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ