Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

দ্বিজাতি তত্ত্ব ও কাশ্মীর ইস্যুতে আস্ফালন পাক সেনা প্রধানের

দেশের চলতি অস্থির পরিস্থিতির মধ্যে ভারত বিরোধিতায় শান পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের। তুললেন দ্বিজাতি তত্ত্বের ধুয়ো। অনাবাসী পাকিস্তানিদের এক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে  জাতীয়তাবাদ উস্কে দেওয়ার চেষ্টা করলেন তিনি।

দ্বিজাতি তত্ত্ব ও কাশ্মীর ইস্যুতে আস্ফালন পাক সেনা প্রধানের
  • ১৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০

নয়াদিল্লি: দেশের চলতি অস্থির পরিস্থিতির মধ্যে ভারত বিরোধিতায় শান পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের। তুললেন দ্বিজাতি তত্ত্বের ধুয়ো। অনাবাসী পাকিস্তানিদের এক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে  জাতীয়তাবাদ উস্কে দেওয়ার চেষ্টা করলেন তিনি। 

Advertisement

বালোচ বিদ্রোহীদের তৎপরতায় বিপাকে পাকিস্তান। দুর্বল অর্থনীতি আর গৃহযুদ্ধের আশঙ্কায় চরম সঙ্কটে দেশের রাজনৈতিক ভবিষ্যত। এই কোণঠাসা অবস্থায় ধর্মীয় বিদ্বেষকে হাতিয়ার করলেন মুনির। এই পথেই দ্বিজাতি তত্ত্বের পক্ষে সওয়াল করলেন। মুনির বলেন,  ‘হিন্দুদের সঙ্গে আমাদের কোনও মিল ছিল না। আমাদের সংস্কৃতি আর ঐতিহ্য অনেক বেশি উন্নত। আর সেই জন্যই পৃথক দেশের প্রয়োজন হয়।  তাই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা আলাদা রাষ্ট্র গঠন করেছি।’ 
বালোচদের বিদ্রোহ নিয়ে অস্বস্তি ঢাকতে ভারতীয় সেনাকেও নিশানা করেছেন মুনির। তাঁর দাবি, ভারতের ১৩ লক্ষ সেনাকেই যেখানে পাকিস্তান ভয় পায় না, সেখানে বালোচ জঙ্গিরা আর কী করবে? 
একইসঙ্গে কাশ্মীর ইস্যুতেও গরমাগরম মন্তব্য করেছেন পাক সেনাপ্রধান। তাঁর দাবি, ‘কাশ্মীর আমাদের রক্তে রয়েছে। তা হল আমাদের ‘জুগুলার ভেন’। কাশ্মীরকে পাকিস্তান কখনও ভুলতেই পারে না’। পাক সেনা প্রধানের এই আস্ফালনকে অবশ্য ভারতের বিদেশ মন্ত্রক বিশেষ আমল দেয়নি। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কটাক্ষ, ‘বিদেশের কোনও অংশ কীভাবে অন্য একটি দেশের জুগুলার ভেন হতে পারে। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। কাশ্মীরের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক একটাই। বেআইনিভাবে তারা যে অংশ দখল করে রেখেছে, সেখানে ছুটি কাটাতে আসা আর সন্ত্রাসের ঘাঁটি তৈরি করা।’

সম্পর্কিত সংবাদ