Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

পহেলগাঁও: বেফাঁস মন্তব্যে বিপাকে সোনু নিগম ও বিজয় দেবেরাকোণ্ডা

আইনি বিপাকে পড়লেন সঙ্গীতশিল্পী সোনু নিগম। সদ্য বেঙ্গালুরুতে আয়োজিত এক অনুষ্ঠানে মেজাজ হারিয়েছিলেন সোনু। জানা যায়, তাঁকে এক যুবক বারবার কন্নড় ভাষায় গান গাইতে অনুরোধ করেন।

পহেলগাঁও: বেফাঁস মন্তব্যে বিপাকে সোনু নিগম ও বিজয় দেবেরাকোণ্ডা
  • ৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আইনি বিপাকে পড়লেন সঙ্গীতশিল্পী সোনু নিগম। সদ্য বেঙ্গালুরুতে আয়োজিত এক অনুষ্ঠানে মেজাজ হারিয়েছিলেন সোনু। জানা যায়, তাঁকে এক যুবক বারবার কন্নড় ভাষায় গান গাইতে অনুরোধ করেন। যুবকের আচরণে বিরক্ত হন সোনু। ওই যুবকের আচরণের সঙ্গে পহেলগাঁওয়ের ঘটনার তুলনা করেন তিনি। গানের অনুরোধের সঙ্গে সন্ত্রাসবাদী হামলার তুলনা টানায় গায়কের উপর ক্ষুব্ধ একটি কন্নড় সংগঠন। তাঁর বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘৃণা উস্কে দেওয়া, ভাবাবেগে আঘাতের মতো অভিযোগ করা হয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ প্রসঙ্গে সোনুর বক্তব্য, ‘ওরা অভব্য আচরণ করছিল’  । অন্যদিকে, পহেলগাঁও কাণ্ডের বিরোধিতা করতে গিয়ে পাকিস্তানের মানুষদের আদিবাসীদের সঙ্গে তুলনা করেছিলেন তেলুগু অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডা। তা ঘিরে বিতর্ক শুরু হয়। অবশেষে সেই ঘটনায় ক্ষমা চেয়েছেন অভিনেতা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ