Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বহিরাগত প্রবেশ নিষেধ রবীন্দ্রভারতীতে

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনও বহিরাগত প্রবেশ করতে পারবে না। এই মর্মে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বহিরাগতদের বিক্ষোভের জন্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উপাচার্য শিক্ষক-অশিক্ষক কর্মীরা প্রবেশ করতে পারছেন না।

বহিরাগত প্রবেশ নিষেধ রবীন্দ্রভারতীতে
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনও বহিরাগত প্রবেশ করতে পারবে না। এই মর্মে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বহিরাগতদের বিক্ষোভের জন্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের   ক্যাম্পাসে উপাচার্য শিক্ষক-অশিক্ষক কর্মীরা প্রবেশ করতে পারছেন না। এই অভিযোগে নিরাপত্তার ইস্যুতে মামলা হয়েছিল। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার আদালত জানিয়েছে,  ক্যাম্পাসে বহিরাগতরা যাতে প্রবেশ না করতে পারে তা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট থানাকে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিসি নিরাপত্তার ব্যবস্থা করতেও নির্দেশ দিয়েছে আদালত।   এদিকে ক্যাম্পাসে ঢুকতে না দিয়ে উপাচার্যের ঘরের বাইরেও প্রতিবাদ দেখান পড়ুয়াদের একাংশ। এমনকী তাঁর ঘরের দরজায় তালাও মেরে দেওয়া হয়। গোটা ইস্যুতে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ওই মামলায় আদালতের স্পষ্ট নির্দেশ, অন্তর্বর্তীকালীন উপাচার্য এবং রেজিস্ট্রারকে বিশ্ব বিদ্যালয়ে ঢুকতে দিতে হবে। প্রয়োজনে পুলিস দিয়ে তাঁদের ক্যাম্পাসে প্রবেশ করাতে হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ