Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপির স্লিপ বিলিতে বহিরাগতরা, চাওয়া হচ্ছে ভোটার কার্ডের নম্বরও

বিজেপির তরফ থেকে ভোটার স্লিপ বিলি করছেন বহিরাগতরা। বিহার থেকে আনা হয়েছে প্রিন্টিং মেশিন। যাঁরা স্লিপ বিলি করছেন সকলে অপরিচিত হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। শুধু তাই নয়, তিন হাজার টাকা দেওয়ার ফর্ম ফিলাপের জন্য আধার নম্বর চাওয়া হচ্ছিল।

বিজেপির স্লিপ বিলিতে বহিরাগতরা, চাওয়া হচ্ছে ভোটার কার্ডের নম্বরও
  • ২৩ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: বিজেপির তরফ থেকে ভোটার স্লিপ বিলি করছেন বহিরাগতরা। বিহার থেকে আনা হয়েছে প্রিন্টিং মেশিন। যাঁরা স্লিপ বিলি করছেন সকলে অপরিচিত হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। শুধু তাই নয়, তিন হাজার টাকা দেওয়ার ফর্ম ফিলাপের জন্য আধার নম্বর চাওয়া হচ্ছিল। ঘটনাকে ঘিরে বুধবার দুপুরে পানিহাটিতে তীব্র উত্তেজনা ছড়ায়। বিজেপির দাবি, স্লিপ বিলির সময় পরিকল্পনা মাফিক তৃণমূল ঝামেলা করেছে। 

Advertisement

তৃণমূলের পালটা দাবি, ভিনরাজ্যের যুবক-যুবতী ও বিহারের মেশিন এনে ভোটার স্লিপ বিলির নামে ভোটার কার্ড, আধার কার্ড চাওয়া হচ্ছিল। স্থানীয় মানুষ প্রতিবাদ জানিয়েছেন। নির্বাচন কমিশনেও অভিযোগ করা হয়েছে।
পানিহাটি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের অলকাপুরীতে মেশিন হাতে পৌঁছেছিলেন বিজেপি কর্মীরা। মেশিনে লেখা বিহার-১১২৭, মোবাইল প্রিন্টার। স্লিপ দেওয়ার জন্য ভোটার কার্ডের নম্বর নেওয়া হচ্ছিল। এরপর আধার কার্ডের নম্বর চাওয়া হয়। যুবকরা জানান, ওই নম্বর দিয়ে ফর্ম ফিলাপ করলে মোদিজির প্রকল্পে মহিলারা মাসে তিন হাজার টাকা পাবেন। সন্দেহ হওয়ায় মহিলারা পাড়ার তৃণমূল কর্মীদের বিষয়টি জানান। এরপর তৃণমূল কর্মী ও পাড়ার বাসিন্দারা তাঁদের পরিচয় জানতে চান। বিপাকে পড়া বিজেপি কর্মীরা স্থানীয় বিজেপি নেতাদের ফোন করে বিষয়টি জানায়। এরপর বিজেপি কর্মীরা এলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাতাহাতির পরিস্থিতি হয়। বাসিন্দারা বিজেপি কর্মীদের এলাকা থেকে বের করে দেন। পরে পুলিশ এসে মহিলাদের বয়ান রেকর্ড করে। প্রত্যক্ষদর্শী কাজল দাস, মানসী দত্ত, রমা বড়ুয়ারা বলেন, ওই বিজেপি কর্মীদের আগে কখনও দেখিনি। বাড়িতে বাড়িতে কলিং বেল বাজিয়ে আমাদের ডাকে। প্রথমে ভোটার কার্ডের নম্বর নিয়ে ভোটার স্লিপ দেন। তাঁরা বলেন, মাসে তিন হাজার টাকার ফর্ম পূরণ করতে আধার নম্বর প্রয়োজন। 
পানিহাটির বিজেপি নেতা মলয় চক্রবর্তী বলেন, এখন মেশিনের মাধ্যমে ভোটার স্লিপ বিলি করা হয়। মেশিন বিহার থেকে এল, নাকি চিন থেকে তাতে সমস্যা কোথায়। কোনো বহিরাগত ছিল না। তৃণমূল হারের আশঙ্কায় এসব করছে। স্থানীয় কাউন্সিলার প্রদীপ বড়ুয়া বলেন, কমিশনে অভিযোগ জানানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ