Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আমতায় যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার এক

রবিবার ভোরে আমতার গোবিন্দচক গ্রামে বাড়ি থেকে ১৫০ মিটার দূরে একটি খেলার মাঠ থেকে উদ্ধার হয়েছিল প্রসেনজিৎ মেউর (৩২) নামে এক যুবকের মৃতদেহ।

আমতায় যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার এক
  • ১১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: রবিবার ভোরে আমতার গোবিন্দচক গ্রামে বাড়ি থেকে ১৫০ মিটার দূরে একটি খেলার মাঠ থেকে উদ্ধার হয়েছিল প্রসেনজিৎ মেউর (৩২) নামে এক যুবকের মৃতদেহ। মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে আমতা থানায় খুনের অভিযোগ করা হয়েছিল। ঘটনার তদন্তে নেমে প্রাথমিকভাবে মৃতের বন্ধু অরিজিৎ বনুকে আটক করার পর রবিবার রাতে তাকে গ্রেপ্তার করল আমতা থানার পুলিস। ধৃতকে সোমবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক সাতদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। 

Advertisement

সূত্রের খবর, শনিবার রাতে আমতার কুমারচক গ্রামে কালীপুজো দেখতে গিয়েছিলেন প্রসেনজিৎ। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল ওই গ্রামেরই বাসিন্দা সব্জি বিক্রেতা অরিজিৎ। সেখানে অরিজিতের থেকে টাকা নিয়ে মদ কিনে আনেন প্রসেনজিৎ। পরে জল আনতে গিয়ে আর ফেরেননি তিনি। রবিবার সকালে প্রসেনজিতের মৃতদেহ উদ্ধার হয়।
এদিন আদালতে যাওয়ার পথে অরিজিৎ জানায়, কালীপুজোয় মদ খাওয়ার পর সকলে একসঙ্গে নাচানাচি করি। পরে প্রসেনজিৎ জল আনতে যাচ্ছি বলে চলে যায়। তারপর আর ফিরে আসেনি। অরিজিৎ জানায়, শেষমেশ আমি বাড়ি ফিরে খেয়েদেয়ে ঘুমিয়ে পড়ি। রবিবার সকালে প্রসেনজিতের মৃত্যুর খবর পাই। তবে তাঁর সঙ্গে অরিজিতের যে মাসখানেক আগে ঝামেলা হয়েছিল, তা স্বীকার করে এই সব্জি বিক্রেতা। সূত্রের খবর, শনিবার রাতে অরিজিৎ বাড়ি ফেরার সময় স্থানীয় একজনের বাড়িতে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখেছিল। অত রাতে কী কারণে সে ফুটেজ দেখতে গিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিস।     

Advertisement
সম্পর্কিত সংবাদ